ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটার ১১ জেলে ভারতের কারাগারে

    পাথরঘাটার ১১ জেলে ভারতের কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে দেশের জলসীমা অতিক্রম করায় এফবি ফাতেমা নামে এক ট্রলারসহ ১১ জেলেকে আটক করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

    মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

    এর আগে সোমবার (১৫ আগস্ট) ভারতের চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোষ্টাল এলাকা থেকে ট্রলারসহ আটক ১১ জেলেকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করেন সেখানের স্থানীয় জেলেরা।

    আটক জেলেরা হলেন- মো. আলী হোসেন, মো. সামছুল হক, আব্দুল জলিল মিয়া, মো. নবী হোসেন লিচ, মো. খলিল মীর, ফারুক মীর, মো. মুছা, মো. রুবেল, মো. রুস্তম, মো.হারুন ও হাফিজুর রহমান। ট্রলার মালিক ও জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটায়।

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বৃহস্পতিবার (১১ আগস্ট) এফবি ফাতেমা ট্রলারটি নিয়ে ১১ জেলে সাগরে মাছ ধরাতে যান। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন চরদুয়ানী ইউনিয়নের সামছুল হক। এর দুই দিন পর গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর পর তারা ভাসতে ভাসতে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে। পরে স্থানীয় জেলেরা তাদের আটক করে সোমবার পুলিশের কাছে হস্তান্তর করেন।

    আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি আদালতে মাধ্যমে আটকদের কারাগারে পাঠানোর কথা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    এদিকে জেলেদের বাড়িতে খবর পৌঁছালে স্বজনদের মধ্যে শুরু হয় আহাজারি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ