ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • পিরোজপুরসহ ৫ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

    পিরোজপুরসহ ৫ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৫ জেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। জেলাগুলো হলো—পিরোজপুর, মানিকগঞ্জ, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর।

    আজ শনিবার (২৯ মে) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ জানিয়েছেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক মানিকগঞ্জ (২০০৪ সালে গঠিত), শেরপুর (২০০৩ সালে গঠিত), পিরোজপুর (২০০৪ সালে গঠিত), চাঁপাইনবাবগঞ্জ (২০০৫ সালে গঠিত) ও নাটোর (২০০১ সালে গঠিত) জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

    সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনা অনুযায়ী ওই ৫ জেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

    সভায় পিরোজপুর, মানিকগঞ্জ, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষে অচিরেই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ