ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সিরিজ বোমা হামলার প্রতিবাদে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    সিরিজ বোমা হামলার প্রতিবাদে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বরগুনা জেলা ছাত্রলীগের নবগঠিত  কমিটি কালো পতাকা মিছিল প্রতিবাদ সমাবেশ করে।

    বুধবার ১৭ই আগস্ট দুপুরে জেলা  ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌসিফুর রহমান ইমরান এর নেতৃত্বে নদী বন্দরের সামনে থেকে এই মিছিলটি বের করেন সংগঠনের কয়েকশত কর্মী।

    মিছিলটি বের হয়ে বরগুনার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা জেলা প্রেসক্লাবের সামনে শেষ হয় ।এবং এর পরে সেখানে তারা সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।

    বরগুনা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করি।২১ আগস্ট এবং ১৭ আগস্ট সংঘটিত করার পেছনের নেপথ্য শক্তি জেএমবিকে সরাসরি ব্যবহার করে বিএনপি-জামায়াত। এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি।

    তিনি আরো বলেন,বাংলাদেশের মাটিতে জঙ্গিদের কোনো ঠাঁই নেই। সমস্ত জঙ্গিকে খুঁজে বের করে এ দেশের মাটি থেকে শিকড়সহ উপড়ে ফেলতে হবে। এ সময় তিনি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা পরিহার করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য সমাজের প্রতি আহ্বান জানান ।


    বরগুনা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক তৌসিকুর রহমান ইমরান বলেন,২০০৫ সালের ১৭ আগস্টে একযোগে ৬৩ জেলায় তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় ৪৩৪টি স্থানে সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল তৎকালীন সরকার। বরগুনা জেলা ছাত্রলীগ সেই সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও বোমা হামলার পরিকল্পনাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানাই।

     

     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ