ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • চা বাগানের টিলা ধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু

    চা বাগানের টিলা ধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের টিলা ধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    মৃতরা হলেন- রাধা মাহালি (২৫), পুনি ভূমিজ (২৫), হিরা ভূমিজ (৩০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

    শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার গনমাধ্যমকে জানান, পরিত্যক্ত টিলার মাটি কাটার সময় এক পর্যায়ে টিলা ধসে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী বচকন্দ ভূমিজ জানান, সকালে লাখাইছড়া চা বাগানের চার চা শ্রমিক ঘর লেপার জন্য মাটি সংগ্রহ করতে পরিত্যক্ত টিলায় যান। এ সময় কোদাল দিয়ে মাটি কাটার এক পর্যায়ে টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহগুলো শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।  

    ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান ওসি শামীম।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ