ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে

    খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার পর্যালোচনা করে নতুন রিপোর্ট করেছে মেডিকেল বোর্ড।

    মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগামী ৪৮ ঘণ্টা বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রাখা হবে। নির্ধারিত এ সময় করণীয় ঠিক করবে মেডিকেল বোর্ড। দীর্ঘ সময় তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে নতুন রিপোর্ট তৈরি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা।

    তারা বলেন, এখন থেকে খালেদা জিয়ার চিকিৎসা, শারীরিক অবস্থাসহ সার্বিক বিষয়ে কথা বলবেন একমাত্র দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    জানা গেছে, গত বুধবার ফুসফুসের পানি অপসারণের জন্য স্থাপিত পাইপ খুলে ফেলার পর বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া জ্বরে আক্রান্ত হন। গতকালও তার জ্বর কমেনি। করোনামুক্ত হওয়ার পর হঠাত্ জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি আরো কিছু শারীরিক উপসর্গে ভুগছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ