ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বঙ্গোপসাগরে ট্রলারডুবি ১৭ জেলে উদ্ধার

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি ১৭ জেলে উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি হাওলাদার নামের একটি ট্রলার ১৭ জেলেসহ ডুবে গেছে। কয়েক ঘন্টা পর অপর একটি ট্রলারে ভাসমান ১৭ জেলেকে কে উদ্ধার করেছে অন্য একটি মাছধরা ট্রলার।  

    শুক্রবার সকাল ৯টার দিকে গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলার মালিকের নাম মো. সুজন মিয়া। সুজনের বাড়ী বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে, উদ্ধার হওয়া জেলেদের বাড়ী পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।
    বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাস্টার বলেন, ১৭ জেলে গভীর সমুদ্রে মাছ ধরছিল। সকাল ৯ টার দিকে হঠাৎ প্রচন্ড ঝড়ের কবলে পড়ে  ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১৭ জেলেকে ভাসমান অবস্থায় কয়েকঘণ্টা পর পাথরঘাটার আনছার খানের ট্রলারের মাঝি ইসমাইল হোসেনসহ জেলেরা উদ্ধার করে । 

    তিনি আরও বলেন, উদ্ধারকৃত জেলেরা সুস্থ আছেন। তাদের নিয়ে  দ্রæত ঘাটে রওয়ানা হয়েছেন। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া যায়নি।

    এদিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সকাল থেকে এখন পর্যন্ত চারটি মাছ ধরা ট্রলারের কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ