ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • আওয়ামী লীগ একদলীয় শাসনের পথে হাঁটছে: ফখরুল

    আওয়ামী লীগ একদলীয় শাসনের পথে হাঁটছে: ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সচেতনভাবে উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসনের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এ মন্তব্য করেন তিনি। ক্ষমতাসীন দলটি সুপরিকল্পিতভাবে রাজনীতির পরিবেশ নষ্ট করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

    তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে শুধু বিএনপি নয়, গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

    এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,  দু’একদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ