ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করাই বিএনপির রাজনীতি : আমু

    দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করাই বিএনপির রাজনীতি : আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, উত্তরাধিকার সূত্রে খুনের রাজনীতির পৃষ্ঠপোষকতা করছে বিএনপি ও খালেদা জিয়া।

    জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে  জহুর হোসেন চৌধুরী  মিলনায়তনে  গণতন্ত্রী পার্টি  আয়োজিত ‘দেশবিরোধী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমির হোসেন আমু বলেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকারীদের রাজনৈতিকভাবে পুনর্বাসন ও তাদের পৃষ্ঠপোষকতা করেছে জিয়াউর রহমান আর ২১ আগস্টের গ্রেনেড হামলাকাীদের খালেদা জিয়া।  

    তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে এই দলটিকে নিশ্চিহ্ন করাই ছিল ভয়াল ২১ আগস্টের হত্যাকাণ্ডের মূল লক্ষ্য। কিন্তু মহান সৃষ্টিকর্তা নিজের হাতে বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করেছেন। 

    বিএনপির আন্দোলন প্রসঙ্গে আমির হোমেস আমু বলেন, ঐ দলটির আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য এ দেশের জনগণ জানেন। আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনা শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করাই বিএনপির রাজনীতি। তাদের সেই আন্দোলনে এদেশের জনগণ পাশে নেই।

    গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টি জেপি প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের ভারপ্রাপ্ত মহাসচিব ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ