ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বিনামূল্যে দেখা যাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

    বিনামূল্যে দেখা যাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে শেখ মুজিব যেভাবে বাংলাদেশের জাতির জনক হয়ে উঠেছেন সেই কাহিনি তুলে ধরা হয়েছে এ সিনেমায়। গত ২ এপ্রিল সারাদেশে ৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার বিনামূল্যে দেখা যাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি।

    শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন সেলিম খান। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। আর শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।

    প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে জানান, ‘ঈদে আমরা সিনেবাজ অ্যাপসটির শুভ উদ্বোধন ঘোষণা করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং সিনেবাজ অ্যাপসের শুভ উদ্বোধন উপলক্ষে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে সিনেমাটি। যে কেউ অ্যাপসটি ডাউনলোড করে সিনেমাটি দেখতে পারবেন। এটি দর্শকদের জন্য আমাদের বিশেষ উপহারও বলতে পারেন।’

    শান্ত-দীঘি ছাড়া এতে আরও অভিনয় করেছেন শিবা শানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, দিলারা জামান, নাজনীন চুমকি প্রমুখ। মুক্তির আগে ৩০ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথম প্রদর্শনী হয়েছিল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটির।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ