ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • ড. মোশাররফ বলেছেন

    জনগণের অধিকার আদায়ে গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই

    জনগণের অধিকার আদায়ে গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনগণের অধিকার আদায়ে সর্বাত্মকভাবে গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন।

    সোমবার জাতীয় প্রেস ক্লা‌বের আব্দুস সালাম হ‌লে বিএন‌পি আ‌য়ো‌জিত দুর্নী‌তি জ্বালা‌নি সঙ্কটের উৎস শীর্ষক এক সে‌মিনা‌রে তি‌নি এই মন্তব্য করেন।

    মোশাররফ বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের কাছে দায়বদ্ধ থাকলে জনকল্যাণের প্রতি তাদের একটা দায়িত্ববোধ থাকতো। সরকার এক লাফে জ্বালানির মূল্য ৫১% বৃদ্ধি না করে বিকল্প পথে যদি বিষয়টির সমাধান করতে চেষ্টা করতো। সরকারের ভেতরে অসাধু এক ব্যবসায়িক মনোবৃত্তি কাজ করেছে যা আতংকের কারণ।

    তিনি বলেন, ‘সরকারের নিশিরাতের সিদ্ধান্তে জ্বালানি তেলের আস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। দুর্নীতিবাজ ও লুটেরা এই সরকারের পক্ষে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা সম্ভব নয়; কেননা এদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।’

    সরকার জনকল্যাণের চেয়ে তাদের নিজস্ব দলীয় ব্যবসায়ী ও সিন্ডিকেটের স্বার্থকে অতিমাত্রায় প্রাধান্য দেয়ায় সাধারণ জনগণের কাঁধে সমস্ত আর্থিক বোঝা চেপে বসেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

    খন্দকার মোশাররফ হো‌সেন বলেন, ‘অবিলম্বে প্রবল গণআন্দোলন গড়ে তুলে এই অবৈধ লুটেরা সরকারকে বিতাড়িত করতে হবে। প্রতিষ্ঠা করতে হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। যার অধীনে রাতে নয়, নির্বিঘ্নে, নির্ভয়ে, অংশ গ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে সত্যিকারের অর্থে একটি জনগণের সরকার।’

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান প্রমুখ বক্তৃতা করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ