ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার

    সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এই বছর সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

    কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ অস্ত্র পরীক্ষার মধ্যেই এই মিত্র দেশ দুটি তাদের প্রস্তুতি জোরদার করছে। খবর আলজাজিরার।

    কোরিয়ার বার্ষিক গ্রীষ্মকালীন অনুশীলন ‘উলচি স্বাধীনতা ঢাল’ সোমবার শুরু হয়েছে। এই কার্যক্রম শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর।

    গত মে মাসে ইউন সুক-ইওল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সম্মিলিত সামরিক মহড়াকে ‘স্বাভাবিককরণ’ ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

    করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো সরকারি প্রস্তুতি বাড়াতে দক্ষিণ কোরিয়া সোমবার আলাদাভাবে চার দিনের উলচি বেসামরিক প্রতিরক্ষা মহড়া শুরু করেছে।

    সামরিক ও বেসামরিক মহড়া শুরুর উদ্দেশ্য দেশের প্রস্তুতি জোরদার করা।

    গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সৈন্যরা অনুশীলনের জন্য প্রাথমিক প্রশিক্ষণ শুরু করেছে। দক্ষিণ কোরিয়া পশ্চিম উপকূল থেকে দুটি ক্রুইজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

    দেশটি এই বছর অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা যেকোনো সময় তাদের সপ্তম পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত।

    ইউন জানিয়েছেন যে, পিয়ংইয়ং যদি পরমাণু নিরস্ত্রীকরণে পদক্ষেপ নেয় তাহলে তার সরকার অর্থনৈতিক সহায়তা দিতে রাজি আছে।

    কিন্তু উত্তর কোরিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রকাশ্যে তার সমালোচনা করে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ