ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

    ভোলায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এসময় পুলিশ ডাকাতদের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্র জব্দ করে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল এলাকায় ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় জেলেদের ট্রলারের মাছ ও জালসহ অন্যান্য সরঞ্জাম ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় জেলেরা ডাকচিৎকার করলে অন্যান্য জেলেরা ছুটি এসে ডাকাতদের চারদিকে ঘিরে ফেলেন। এ সময় ৬ ডাকাতকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে ডাকাতদের অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটকদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা বলে জানিয়েছেন তারা। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ