ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বামনায় দুর্বৃত্তদের হামলায় ওষুুধ ব্যবসায়ী আহত

    বামনায় দুর্বৃত্তদের হামলায় ওষুুধ ব্যবসায়ী আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনায় রাতের আধাঁরে দুর্বত্তদের হামলায় মো.ইসমাইল মোল্লা(৪০) নামে এক ওষুধ ব্যবসায়ী গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সোনাখালী-খোলপটুয়া সড়কের খান বাড়ীর সম্মুখ সড়কে এ হামলার ঘটনা ঘটে। 

    আহত ইসমাইল মোল্লা বামনা সদর ইউনিয়নের নিজ আমতলী গ্রামের মো.আ.মালেক মোল্লার ছেলে। তাঁর সোনাখালী বাজারে ইসমাইল ফার্মেসী নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে।

    স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে সোনাখালী বাজারের তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ইসমাইল ফার্মেসী বন্ধ করে বাড়ী যাওয়ার পথে  রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা পিছন দিক থেকে  তা‍ঁর উপর হামলা চালায়। এতে তা‍ঁর মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। 

    পরে  ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন। 

    আহত ব্যবসায়ী মো. ইসমাইল মোল্লা বলেন,  মঙ্গলবার রাতে আমি প্রতিদিনের ন্যায় আমার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীর যাওয়ার পথে সোনাখালী-খোলপটুয়া সড়কের খান বাড়ীর সম্মুখ সড়কে এলে আমাকে পিছন থেকে সংঘবদ্ধ দল আমার মাথায় কয়েকটি কোপ দেয় এবং আমি রাস্তার পাশ্বে পড়ে যাই। আমার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে  দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

    বামনা থানার অফিসার ইনচার্জ মো. বশিরুল আলম জানান, আমরা বিষয়টি শুনে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দাযের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ