ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • একা প্লেন চালিয়ে বিশ্বভ্রমণ ১৭ বছর বয়সী কিশোরের

    একা প্লেন চালিয়ে বিশ্বভ্রমণ ১৭ বছর বয়সী কিশোরের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেলজিয়ান-ব্রিটিশ ম্যাক রাদারফোর্ড ১৭ বছর বয়সে একা প্লেন চালিয়ে সারাবিশ্ব ঘুরে গিনেস রেকর্ড করেছেন।

    বুধবার তিনি বুলগেরিয়ায় প্লেন নিয়ে নামেন। পাঁচ মাস আগে সেখানে থেকেই তিনি যাত্রা শুরু করেছিলেন ম্যাক।

    ৫ মাসে পাড়ি দিয়েছেন এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা। বাদ যায়নি এন্টার্কটিকার বরফ ও কিংবা সাহারা মরুভূমিও। সব প্রতিকূলতাকে জয় করে শেষ পর্যন্ত নিজের করে নিয়েছেন রেকর্ড। সবচেয়ে কম বয়সে একা বিমান চালিয়ে বিশ্বরেকর্ড এখন ম্যাক রাদারফোর্ড নামে এই কিশোরের দখলে। 

    গত ২৩ মার্চ বুলগেরিয়ার সোফিয়া থেকে ইতালি এবং গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ম্যাক। 

    এর আগে তার বোন জারা (১৯) এ বছরের জানুয়ারিতে সর্বকনিষ্ঠ নারী হিসেবে পুরো পৃথিবী উড়ে বেড়িয়েছেন। সেই সাথে সবচেয়ে কম বয়সী হিসেবে মাইক্রোলাইট বিমানে পৃথিবী প্রদক্ষিণ করেন জারা।

    ৩০টি দেশে ঘুরে ৫৪ হাজার ১২৪ কিলোমিটার পথ অতিক্রম করে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় নেমেছে ম্যাক।

    তার এই দুনিয়া সফর মোটেই মসৃণ ছিল না। প্রতিকূল আবহাওয়ার পাশাপশি তাকে মোকাবিলা করতে হয়েছে নানা আমলাতান্ত্রিক জটিলতারও। ম্যাকের কথায়, ‘‘এক সময় পরিস্থিতি এমন হয়েছিল যে, মনে হচ্ছিল যে সফর শেষ করতে পারব না। তা সত্ত্বেও আমি হাল ছাড়িনি।’’

    সূত্র: ওয়াশিংটন পোস্ট।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ