ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা

    আমতলীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীতে বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গণভোজ আলোচনাসভা ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ পৌরসভা চত্ত্বরের কেন্দ্রীয় ঈদগা মাঠে এ গণভোজ ও আলোচনাসভার আয়োজন করে। 

    আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি। 

    সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির। সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি গোলাম মস্তফা, বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, আমতলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, প্রমুখ। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন ও পরে বিশেষ দোয়া মোনাজ ও গণভোজ অনুষ্ঠিত হয়। গনভোজ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন, উপজেলা আওমী লীগসহ বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহন করে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ