ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • ইমরান খানের আগাম জামিন

    ইমরান খানের আগাম জামিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আরও একটি মামলা থেকে আগাম জামিন নিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালত (এটিসি) তার এ জামিন ঘোষণা করেন।

    পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও’র অনলাইন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়েছে, এক জনসভায় অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকি দেওয়ায় ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় টেনে মামলা দায়ের করা হয়েছিল। ওই মামরায় গ্রেফতারের আগেই জামিন আবেদন করেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান।

    মামলার শুনানি শেষে এটিসি’র বিচারক রাজা জাওয়াদ আব্বাস ইমরানের জামিন মঞ্জুর করেন।

    জামিন প্রাপ্তিতে ইমরান খানকে ১ লাখ টাকা জামানত দিতে হবে। জামিন বলবৎ থাকবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে তাকে গ্রেফতার করা যাবে না। সংশ্লিষ্ট মামলায় পুলিশ ও আবেদনকারীকেও নোটিশ দিয়েছেন আদালত।

    ইমরানের জামিন আবেদনে বলা হয়, তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন; এমন কোনো রেকর্ড নেই। জামিনের জন্য ধার্যকৃত জামানত দিতেও তিনি রাজি।

    পিটিআই প্রধান আদালতে আসার আগে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। তিনি আদালতে এসে গণমাধ্যমের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। এ সময় জনগণের প্রতি সরকারের নিয়ন্ত্রিত ও প্রভাবিত সিদ্ধান্তগুলো বিবেচনা করার আহ্বান জানান ইমরান খান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ