ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলা পল্লী বিদ্যুৎ অফিস নিয়ন্ত্রণ করছে দালাল চক্র 

    ভোলা পল্লী বিদ্যুৎ অফিস নিয়ন্ত্রণ করছে দালাল চক্র 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিআরইবি অন্তর্ভুক্ত ভোলা পল্লী বিদ্যুৎ অফিস নিয়ন্ত্রণ করছে চিহ্নিত কিছু দালাল চক্র। যার ফলে ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার গ্রাহক। 

    ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক দালাল থেকে দুরত্ব বজায় রেখে চলার জন্য প্রচারণা চালানো হলে ও ক্ষুদ পল্লী বিদ্যুৎ কিছু দুর্নীতি বাজ কর্মকতার সাথে গভীর সখ্যতা রেখে দালাল চক্র প্রতি নিয়তে বিদ্যুৎ গ্রাহক নিয়ে তাদের দালালি নির্ভিগ্নে চালিয়ে যাচ্ছে দক্ষিণ আইচা সাব জোনাল অফিসে।

    কোন গ্রাহক সংযোগের জন্য অফিসে গেলে দালালদের তুষামোদ ও উৎকোষ ছাড়া সংযোগ পাওয়া দু’রহ ব্যাপার। 

    খোঁজ নিয়ে জানা যায় বাংলাদেশ সরকার বিদ্যুৎতের স্বয়ংসম্পূর্ণতার জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিলেও দক্ষিণ আইচা সাব জোনাল অফিস সেই নির্দেশকে তোয়াক্কা না করে দালালদের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে তাদের কার্যক্রম। অনলাইনের মাধ্যমে নিজস্ব ওয়েব সাইট থেকে ফরম পুরণের মাধ্যমে জমা দেওয়ার নিয়ম থাকলেও প্রথমে যেতে হয় কিছু চিহ্নিত দালালের কাছে। 

    তা না হলে বিদ্যুৎ অফিস ফরম গ্রহণ করেনা। বাণিজ্যিক আবাসিক প্রতিটি নতুন মিটার সংযোগের জন্য দালালদের অগ্রীম ১হাজার থেকে ৩ হাজার টাকা জমা দিতে হয় দালালদের কাছে। তাহলে সংযোগ পাওয়া সম্ভব বলে একাধিক ভোগান্তির শিকার হওয়া গ্রাহকগণ জানিয়েছেন। 

    দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের দেলোয়ার ও তাজউদ্দীন,শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের আজাদ,দক্ষিণ চর আইচা গ্রামের শিবির কমী সবুজ,,চর কচ্ছপিয়া গ্রামের রবি আলম,উত্তর চরমানিকা গ্রামের নুরুন্নবী,,শশীভুষণ থানার চর কলমি ইউনিয়নের, মো.কামাল, শশীভুষণ থানার রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামের মো. সজিব,,দক্ষিণ আইচা গ্রামের, মো. কামাল সহ দক্ষিন আইচা সাব জোনাল অফিসের কর্মরত, জুনিয়র ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ও এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (ইসি)-জাকির হোসনের নেতৃত্বে এ দালাল চক্র হাতিয়ে নিচ্ছে সাধারণ গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা।

    যা উর্ধ্বতন কর্তৃপক্ষের যোগসাজ রয়েছে বলে জানা গেছে। এ দালাল চক্র বিভিন্ন ভাবে গ্রাহকের হয়রানীর পাশা-পাশি অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া, ট্রান্সফার্মার চুরিসহ নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ফলে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।

    এব্যাপারে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি লাভু পঞ্চায়েত এর কাছে দালালদের কু-কর্ম সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষমতার অপব্যবহার দেখিয়ে বলেন,অফিসে  দালাল ধরার দায়িত্ব আমাদের সাংবাদিকের না।

    ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলতাফ হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো ।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ