ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাড়ি যেতে চাওয়ায় ছাত্রকে পিটুনি

    পাথরঘাটায় দুই মাদ্রাসা শিক্ষক বহিষ্কার

    পাথরঘাটায় দুই মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাড়ি যেতে চাওয়ায় ছাত্রকে বেধড়ক পিটুনির দায়ে দুই মাদ্রাসা শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বরগুনার পাথরঘাটায় দুই শিক্ষকের বিরুদ্ধে ১১ বছরের এক ছাত্রকে পিটিয়ে জখম করা অভিযোগ উঠেছে। আহত ওই ছাত্রকে উদ্ধার করে চিকিৎসা করিয়ে বাড়ি নিয়ে গেছেন স্বজনরা।

    বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মাছের খাল কোরবানিয়া হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে মাদ্রাসার পরিচালনা কমিটির জরুরি বৈঠকে শিক্ষক দুজনকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ দুলাল হোসেন।

    অভিযুক্ত শিক্ষক মিল্লাত হোসেন ও আল আমিন উভয়ই ওই মাদরাসার হাফেজি বিভাগের শিক্ষক এবং আহত শিক্ষার্থীও একই মাদরাসার হাফেজি বিভাগের ছাত্র।

    আহত মাদরাসা ছাত্র জালিশ আহমেদ জানান, সে বাড়িতে আসতে চেয়েছিল। কিন্তু তাকে আসতে না দিয়ে সকালে দুই দফায় শিক্ষক মিল্লাত ও আল আমিন বেত দিয়ে বেধড়ক পিটায়।

    আহত ওই শিক্ষার্থীর বাবা জাকির হোসেন জানান, ছেলের এমন অবস্থা দেখে আমরা হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসি।

    অভিযুক্ত শিক্ষকরা মুঠোফোনে বলেন, ওই ছাত্র মাদ্রাসা থেকে বিভিন্ন সময়ে পালিয়ে চলে যেতো। সেদিন ও একই ভাবে পালাচ্ছিল। তাই তাকে একটু শাসন করার চেষ্টা করেছি। যদিও বিষয়টি একটু বাড়াবাড়ি হয়ে গেছে। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আমাদের বিচার করা হয়েছে। তারা আরো জানান, এই ঘটনা আমাদের ভবিষ্যতের জন্য একটি চরম শিক্ষা হয়েছে। এহেন কাজ আর ভবিষ্যতে করবেন না বলেও তারা জানান ।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, আমার কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ