ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • তালতলী পুলিশের বিরুদ্বে জালিয়াত চক্রের হয়ে চাষাবাদে বাঁধার অভিযোগ

    তালতলী পুলিশের বিরুদ্বে জালিয়াত চক্রের হয়ে চাষাবাদে বাঁধার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলী থানা পুলিশের বিরুদ্বে জাল জালিয়াতি দলিল করে জমি ভোগ দখলের চেষ্টা কারীদের পক্ষে জমির মালিকদের চাষাবাদে বাঁধাদানের অভিযোগ করা হয়েছে। 

    রোববার বরগুনা প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে তালতলীর ছোটবগী ইউনিয়নের কৃষক মো. শাহজাহান এই অভিযোগ করে বলেন,৩৬ নং ছোটবগী মৌজায় আরএস ১৫৫ নং খতিয়ানে৫ '৬৯ একর জমির ওয়ারিশ সুত্রে মালিক তারা। জ্বাল দলিল তৈরী করে একই এলাকার, হারুন অর রশিদ,নাসির,আইউব ফরাজী,সিদ্দিক ফরাজি, ওহাব ফরাজী ও মতি খাঁ জমি দখল নেয়ার ষড়যন্ত্র করছে বলে শাহজাহান অভিযোগ করেন।

    সংবাদ সন্মেলনে শাহজাহান বলেন,এই জমি নিয়ে আদালতে মামলা চলমান। ২৪ আগষ্ট জমিতে চাষাবাদ করতে গেলে ওসির নির্দেশে পুলিশ গিয়ে তাদের বাঁধা দেয়। জালিয়াতি চক্রের বিরুদ্বে পুলিশ সুপার বরাবর আবেদন করলে তালতলী থানার তৎকালীন ওসি কামরুজ্জামান দুপক্ষের কাগজ দেখে হারুন গংদের দলিল জ্বাল প্রমাণিত হওয়ায় শাহজাহান গং জমি চাষাবাদ করে।এছাড়া পুলিশ সুপারের নির্দেশে সিআইডি পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম বিশ্বাস সরেজমিনে স্বাক্ষ্য ও উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে আদালতে এই মর্মে প্রতিবেদন দেন,হারুন গংদের বিরুদ্বে শাহজাহান আনীত অভিযোগ তদন্ত প্রমানিত হয়েছে।
    শাহজাহান অভিযোগ করেন,তালতলী থানার ওসি,শাখাওয়াত হোসেন অপু প্রতিপক্ষের হয়ে,জমিতে গেলে আমাদেরকে দেখিয়ে দেবার হুমকি দিয়ে আসছেন। কেন আমরা আমাদের জমিতে আমরা চাষাবাদ করতে পারবোনা? 

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ,বলেন,আমরা তাদের চাষাবাদে বাঁধা দিচ্ছিনা,উভয় পক্ষকে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিরোধীয় জমিতে না যাবার জন্য বলেছি।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ