ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • কেন্দ্রীয় যুবদল নেতা জাকির হোসেন নান্নুর নেতৃত্বে বরিশালে বিক্ষোভ

    কেন্দ্রীয় যুবদল নেতা জাকির হোসেন নান্নুর নেতৃত্বে বরিশালে বিক্ষোভ
    কেন্দ্রীয় যুবদল নেতা জাকির হোসেন নান্নুর নেতৃত্বে বরিশালে বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, পরিবহনের ভাড়া ও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৯ আগস্ট) বিকালে বরিশাল সদর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিভাগের টিম প্রধান, বরিশালের কৃতি সন্তান জাকির হোসেন নান্নু।

    নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ‍এসময় জ্বালানি তেল, পরিবহন ভাড়া, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় দলীয় দুই নেতাকে হত্যার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।

    জাকির হোসেন নান্নুর নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিলে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ