ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রাস্তার পাশে মিললো ‘টাকার বস্তা’!

    রাস্তার পাশে মিললো ‘টাকার বস্তা’!
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় একটি ‘টাকা ভর্তি বস্তা’ পাওয়া গেছে। রবিবার (৩০ মে) সন্ধ্যায় পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে বস্তাটি উদ্ধার করেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।

    বিষয়টি জানাজানি হলে মানুষের মনে কৌতূহলের সৃষ্টি হয়। রাস্তায় টাকার বস্তা, এমন খবর পেয়ে উৎসুক মানুষ ভিড় জমাতে থাকেন। এনিয়ে ফেসবুকেও বিষয়টি ভাইরাল হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে মধ্যবয়সী (৫০) এক পাগলী বস্তা নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় ভিক্ষা করতেন। তবে গত তিনদিন ধরে তাকে আর দেখা যাচ্ছে না। সন্ধ্যার সময় পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় সড়ক পরিষ্কার করতে গেলে একটি জীর্ণ বস্তা পান। পরে বস্তাটি তারা পৌরসভায় নিয়ে আসেন। সেখানে বস্তা খুলে দেখা যায়- খুচরা নোট, পয়সা মিলে ১৬ হাজার ৪২০ টাকা রয়েছে।

    মেয়র আরও উল্লেখ করেন, টাকাগুলো পৌরসভায় সংরক্ষণ করা হয়েছে। ওই নারীকে পাওয়া গেলে তার টাকা ফেরত দেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ