ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১২

    পাথরঘাটায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি পক্ষে সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতদের মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    আহতরা হলেন- আনোয়ার ক্বারী, আবেদা, সুমাইয়া আক্তার, মরিয়ম বেগম, খাদিজা বেগম, কারিমা, হাসি বেগম, তোফাজ্জল, আনোয়ারা খাতুন, নাজমা বেগম, মর্জিনা বেগম ও সাইফুল।

    জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মা গ্রামের হাবিবুর রহমান ও তোফাজ্জলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকালে আনোয়ার ক্বারী ও তোফাজ্জলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু পক্ষের ১২ জন আহত হন।

    এর আগে (৩১ আগস্ট) তোফাজ্জল ও তা‍ঁর স্ত্রীকে মারধর করেন হাবিবুর রহমান। এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলা করেন তোফাজ্জল। ওই মামলায় জোবায়ের, তাঁর ভাই ছলেহ আহমেদ ও প্রতিবেশী রুস্তুমকে গ্রেফতার করে পুলিশ।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, মারধরের ঘটনা জানার পরই পুলিশ পাঠানো হয়। নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটার পর এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ