ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • দেশের মানুষ ভাল নেই : রওশন এরশাদ

    দেশের মানুষ ভাল নেই : রওশন এরশাদ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ বলেছেন, দেশের মানুষ ভাল নেই। তবে সারা পৃথিবীর সংকটের কথা বিবেচনা করলে, তাদের চেয়েও আমরা অনেক ভাল আছি। 

    তিনি বলেন, এই সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ২৬ নভেম্বর ঘোষিত কাউন্সিল যথা সময় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। 

    শুক্রবার প্রয়াত কাজী জাফর আহমদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলমের এইচএম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে ভার্চুয়ালি একথা বলেন বেগম রওশন এরশাদ।  এ সময় উপস্থিত ছিলেন বেগম রওশন এরশাদ ঘোষিত জাপা কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহ, সাবেক মন্ত্রী এমএ সাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ইকবাল হোসেন রাজু, কাজী মামুনুন রশীদ ও ইসরাফিল হোসেন প্রমুখ।

    যোগদান অনষ্ঠানে সভাপতির বক্তব্যে রওশন এরশাদ জাপার কাউন্সিল ডাকার এখতিয়ার রাখেন না বলে পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু যে বক্তব্য দিয়েছেন তার তীব্র বিরোধীতা করেন। 

    এসময় গোলাম মসিহ বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা (২০) এর উপধারা (১) এর ক্ষমতাবলে পার্টির কাউন্সিল ডাকার সর্বময় ক্ষমতা প্রধান পৃষ্টপোষক সংরক্ষণ করেন। জাপার পার্লামেন্টারি পার্টির সভা বিরোধীদলীয় নেতার অনুমতি ছাড়া এবং তার অনুপস্থিতিতে আহ্বান করার এখতিয়ারও জিএম কাদেরের নেই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ