ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • গোলামির চিহ্ন থেকে মুক্তি পেল নৌবাহিনীর পতাকা: মোদী

    গোলামির চিহ্ন থেকে মুক্তি পেল নৌবাহিনীর পতাকা: মোদী
    ভারতের নৌবাহিনীর নতুন পতাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে ভারতের নৌবাহিনীর পতাকা থেকে ব্রিটিশ ঔপনিবেশিকতার (জর্জ ক্রস) চিহ্ন তুলে দেওয়া হলো। আজ (শুক্রবার) নৌবাহিনীর নতুন পতাকার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    শুক্রবার (২ সেপ্টেম্বর) ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হয় এবং এ সময় নৌবাহিনীর নতুন পতাকাও উত্তোলন করা হয়।

    ব্রিটিশ শাসনের স্মৃতিবাহী সেন্ট জর্জ ক্রসের চিহ্ন ছিল ভারতীয় নৌবাহিনীর পতাকায়। এবার তা তুলে দিয়ে পতাকায় যুক্ত করা হয়েছে ছত্রপতি শিবাজির রাজমুদ্রার চিহ্ন।

    পতাকার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এবার গোলামির চিহ্ন থেকে মুক্তি পেল নৌবাহিনীর পতাকা।

    ১৯৫০ সালের পর থেকে এ নিয়ে চারবার নৌবাহিনীর পতাকার রঙ এবং ধাঁচের পরিবর্তন আনা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ