ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

    পাথরঘাটায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বরগুনার পাথরঘাটায়। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলাঠিমারা এলাকার সোহরাব খানের বাড়িতে আগুনে বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। ঘরে থাকা মালামাল এবং মাছধরা ট্রলারের জাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গছে। 

    প্রত্যক্ষদর্শী খলিল ফকির জানান, রাত ২টার দিকে হঠাৎ তিনি দেখতে পান সোহরাবের ঘরের মধ্যে থেকে আলো বের হচ্ছে। এমন অবস্থা দেখে কাছে গিয়ে দেখেন ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষনিক পাশ্ববর্তী লোকজনকে ডাক দিলে তাঁরা ছুটে আসলে তাদের সহযোগীতায় আগুন নেভানোর চেস্টা করলেও নেভানো সম্ভব হয়নি। আগুনের তাপদাহ এতো বেশী ছিলো যে ঘরের কাছে কেউ যেতে না পারায় সব পুড়ে ছাই হয়ে গেছে। 

    তিনি আরো জানান, কয়েকদিন আগে সোহরাব গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। এর পরে তাঁর স্ত্রী তাদের মেয়ের বাড়িতে বেড়াতে গেলে তাদের ঘরটি এতদিন খালি ছিল। হঠাৎ এই অগ্নিকান্ডে ঘরের মধ্যে রাখা ট্রলারের জাল ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।   

    পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, ৯৯৯ থেকে আমাদের কাছে ইনফর্মেশন আসার সাথে সাথেই আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে যাওয়ার চেস্টা করি। কিন্তু যাওয়ার জন্য কোন সড়কপথ না থাকায় আগুন নেভানোর গাড়ি রেখে হেটে যেতে হয়েছে, ততক্ষনে আগুনে পুড়ে ওই ঘরটি ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ