ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • পুলিশ আন্তর্জাতিক পুলিশ আইন মেনে চলছে না: ফখরুল

    পুলিশ আন্তর্জাতিক পুলিশ আইন মেনে চলছে না: ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, নারায়ণগঞ্জে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণ হলেও তাতে আক্রমণ করা হয়েছে। পুলিশ আন্তর্জাতিক পুলিশ আইন মেনে চলছে না। তারা কথায় কথায় গুলি চালাচ্ছে।

    রোববার এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার একমাত্র মাধ্যম ভয় সৃষ্টি করা। বিরোধী দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য মাঠ খালি করতে হামলা ও আক্রমণ করা হচ্ছে।

    বিএনপির জনসম্পৃক্ততা দেখে আওয়ামী লীগ ঘাবড়ে গিয়ে বিরোধী দলের কর্মসূচিতে হামলা শুরু করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকারি দল বিএনপিকে সহিংসতার দিকে ঠেলে দিতে চায়। বিএনপিকে সেদিকে নিতে না পারায় আওয়ামী লীগ মনঃকষ্টে ভুগছে।

    সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সারা দেশে গত ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির কর্মসূচিতে নিহত, আহত, গ্রেপ্তার ও ভাঙচুরের ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন।

    মির্জা ফখরুল বলেন, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিনা উসকানিতে অত্যাচার-নির্যাতন চালিয়েছে সরকার। এখন পর্যন্ত সারা দেশে বিএনপির তিন নেতা-কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজারের বেশি নেতা-কর্মী। গ্রেপ্তার হয়েছেন দু শর বেশি নেতা-কর্মী। সারা দেশে চার হাজারের বেশি বিএনপির নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে প্রায় ২০ হাজার।

    বিএনপির সভা-সমাবেশে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা জাতিসংঘকে অবহিত করা হবে বলে জানান মির্জা ফখরুল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ