ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ঢাকাস্থ ভাসানচর কল্যাণ সমিতি, বরিশালের অভিষেক

    ঢাকাস্থ ভাসানচর কল্যাণ সমিতি, বরিশালের অভিষেক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমরা মিলি প্রাণের স্পন্দনে প্রতিপাদ্য ধারণ করে ঢাকায় বসবাসরত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচরবাসীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করার লক্ষ্যে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলেমেয়ের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও কৃষিকাজে সহায়তাকল্পে ইউনিয়নের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়নকাজে সহায়তার পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয়ে ‘ঢাকাস্থ ভাসানচর কল্যাণ সমিতি, বরিশাল’ নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের যাত্রা হলো। 


    গতকাল ঢাকার সিগাল চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্টে সংগঠনের প্রায় ২৭০ জন সদস্যের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা ২০২২-এর মধ্য দিয়ে সংগঠনটি যাত্রা করে। সভায় প্রধান পৃষ্ঠপোষক, ১০ সদস্যের উপদেষ্টা কমিটি ও সংগঠনের ২৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

    ঢাকাস্থ ভাসানচর কল্যাণ সমিতি, বরিশালের এম আ রশিদকে সভাপতি, মো. আবুল কালাম আজাদকে কার্যকরী সভাপতি  ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ