ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বেতাগীতে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

    বেতাগীতে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে ভিমরুলের কামড়ে নূরুল ইসলাম গাজী ওরফে নুরু গাজী (৭২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত নুরু গাজী উপজেলার বিবিচিনি ইউনিয়নের গড়িয়াবুনিয়া গ্রামের মৃত হাতেম গাজীর ছেলে।  

    এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নুরু গাজী বাড়ির পাশে কলাগাছ লাগানোর জন্য বাগানে গাছের শুকনো ডাল কাটতে যান।


    এ সময় নারকেল গাছের একটি শুকনো পাতা ধরে টান দিলে ভিমরুলের ঝাঁক উড়ে এসে তাঁর শরীরের বিভিন্ন স্থানে হুল বসিয়ে দেয়। পরে আহত অবস্থায় সন্ধ্যায় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁর অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) হস্তান্তর করলে সেখানে তিনি মারা যান।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা বলেন, 'দেরি করে আসায় ভিমরুলের কামড়ে বিষক্রিয়ায় রোগীর শরীরে ছড়িয়ে পড়লে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) হস্তান্ত করা হলে সেখানে তিনি মারা যান। '


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ