ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • শরণখোলায় ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

    শরণখোলায় ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরণখোলায় ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বালক ফুটবলে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল ও বালিকা হ্যান্ডবলে আমেনা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। 

    শুক্রবার সকালে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শরণখোলা  উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। 

    এ সময় বিশেষ অতিথি হিসাবে শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন  উপস্থিত ছিলেন। 

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্রীড়া শিক্ষক বদিউজ্জামান বাদল ও নজরুল ইসলাম আকন বক্তৃতা করেন। 

    নেতৃবৃন্দ বলেন, মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে নতুন প্রজন্ম কে রক্ষা করতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান সমূহের ক্রীড়া শিক্ষকদের আরো বেশী মনোযোগ দেয়ার আহবান জানান তারা। 

    ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় স্বাগতিক দল ১-০ গোলে রায়েন্দা রাজৈর আলিম মাদ্রাসা দল কে ও বালিকা হ্যান্ডবলে আমেনা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫-২ গোলে সাউথখালী বালিকা বিদ্যালয় কে পরাজিত করে। 

    উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে তারা বাগেরহাটে জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ লাভ করেছে ।


    ‍এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ