ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ভোলায় জোয়ারে ভেসে আসা হরিণ দুটি অবমুক্ত 

    ভোলায় জোয়ারে ভেসে আসা হরিণ দুটি অবমুক্ত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় যশের প্রভাব ও পূর্ণিমার জোয়ারে পানিতে ভেসে আসা সেই হরিণ শাবক দুটিকে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার সকালে ভোলার মনপুরা উপজেলার কালকিনি (চর নিজাম) এলাকার কেওড়া বাগানে অবমুক্ত করা হয়। 

    কালকিনি (চর নিজাম) বিট কর্মকর্তা এস এম আমির হামজা বলেন, যশের প্রভাব ও পূর্ণিমায় মেঘনার পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় চর নিজাম এলাকার হরিণের বাসস্থান কেওড়া বাগানটি। বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানিতে ভেসে আসে ৫ মাস বয়সী ও ৮ মাস বয়সী দুটি মায়া হরিণ। 

    ওই সময় কেওড়া বাগানে আমাদের টহল তাদের দেখতে পেয়ে উদ্ধার করে অফিসে নিয়ে আসে। এরপর আমরা হরিণ দুটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলি। 

    বিট কর্মকর্তা আরো বলেন, কেওড়া বাগানে জোয়ারের পানি না কমায় এবং আবহাওয়া ভালো না থাকায় আমরা হরিণ দুটিকে অবমুক্ত করতে পারিনি। আবহাওয়া স্বাভাবিক হলে সোমবার সকালে কেওড়া বনে তাদের অবমুক্ত করি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ