ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ‍একসাথে ছাত্রলীগ- ছাত্রদল

    শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ‍একসাথে ছাত্রলীগ- ছাত্রদল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাত্রলীগ এবং ছাত্রদল মিলে সাধারণ ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধানের লক্ষ্যে একসাথে কাজ করছে। বরগুনা সরকারি কলেজের ক্যান্টিন চালু করার বিষয়ে উদ্যোগের অংশ হিসেবে তাঁরা আজ সংবাদ সম্মেলন করেছে একইসাথে। 

    তাদের এই সম্মিলিত উদ্যোগের সাথে আনন্দের সাথে একাত্মতা প্রকাশ করেছে কলেজটির সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দরা। 

    সংবাদ সন্মেলনে সূচনা বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম (রিমন)।লিখিত বক্তব্য উপস্হাপন করেন সরকারি কলেজ ছাত্রলীগ নেত্রী জান্নাত বিনতে ইউসুফ ও ছাত্রদল কলেজ নেত্রী তাসলিমা।

    সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ বলেন, বরগুনা সরকারি কলেজ দক্ষিণ জনপথের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।এখানে ৮- ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। করোনার কারনে কলেজের ক্যান্টিনটি কর্তৃপক্ষ বন্ধ করে দেন। এখন স্বাভাবিক অবস্থা হলেও কর্তৃপক্ষ ক্যান্টিন চালু করতে অনীহা প্রকাশ করছেন। দূর থেকে আসা শিক্ষার্থীদের এতে বেশী সমস্যায় পড়তে হচ্ছে। ক্ষুধা নিয়ে পাঠদানে কিভাবে মনোযোগী হওয়া যায়? সংবাদ সন্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক দীপু হাফিজুর রহমানসহ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ