ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • রানির কফিনের পাশে অজ্ঞান হয়ে মুখ থুবড়ে পড়লেন নিরাপত্তারক্ষী! 

    রানির কফিনের পাশে অজ্ঞান হয়ে মুখ থুবড়ে পড়লেন নিরাপত্তারক্ষী! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার প্রাসাদে রাখা ছিল রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহের কফিন। সেখানে কফিনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সদস্য হঠাৎ অজ্ঞান হয়ে মুখ থুবড়ে পড়েন।

    এই দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  স্থানীয় সময় মঙ্গলবার স্কটল্যান্ডের এডিনবরা থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আনা হয় রানির মরদেহ। পরে তা নিয়ে যাওয়া হয় বাকিংহাম প্যালেসে। সেখানে রাজা চার্লস ও রাজপরিবারের অন্য সদস্যরা প্রয়াত রানির কফিন গ্রহণ করেন। পরে রানি এলিজাবেথের মরদেহ বাকিংহাম প্রাসাদ থেকে ঘোড়ায় টানা গাড়িতে করে ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হয়। সেখানে হাজার হাজার মানুষ রানির কফিনে শ্রদ্ধা জানান।

    ভিডিওতে দেখা যায়, রানির মরদেহে যখন শ্রদ্ধা জানানো হচ্ছিল, তখন নিরাপত্তা বাহিনীর ওই সদস্য অজ্ঞান হয়ে মুখ থুবড়ে পড়ে যান। পরে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা অন্য সদস্যরা দ্রুত তাকে সরিয়ে নেন।   

    গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। রানি দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর সিংহাসনে ছিলেন। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকার রেকর্ড তারই।  

    সূত্র: এনডিটিভি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ