ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • অব্যাহতির আদেশ প্রত্যাহার চান রাঙ্গা

    অব্যাহতির আদেশ প্রত্যাহার চান রাঙ্গা
    মসিউর রহমান রাঙ্গা (ফাইল ছবি)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে নিজের অব্যাহতি আদেশে অখুশী নন বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, আমি আমার অব্যাহতির আদেশে অখুশি নই। তবে, আমি আমার বহিষ্কার (অব্যাহতি) আদেশ প্রত্যাহার চাই।  চেয়ারম্যানের সঙ্গে যুদ্ধ করে দলে থাকা যায় না।  

    বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    প্রসঙ্গত, বুধবার মসিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি দেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

    দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুরে কিভাবে রাজনীতি করে সেটা দেখে নেওয়া হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাঙ্গা বলেন,  গতকাল অব্যাহতির আদেশ পাওয়ার পরে আমি একটু রাগান্বিত ছিলাম। এটা অস্বীকার করবো না। আমি চেয়ারম্যানকে যে চ্যালেঞ্জ দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি। রংপুরেও আর কোনও ঝামেলো হবে না। সেটা গতকাল রাতেই বলে দিয়েছি।

    তিনি বলেন, জিএম কাদের সাহেবকে গুটি কয়েকজন ভুল বুঝিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে উৎসাহ দেন। তাদের কোনো কাজ নেই। সারাদিন পার্টি অফিসে ঘুরঘুর করেন।

    রাঙ্গা বলেন, আমি কোনও অন্যায় করিনি। এটা বলার জন্য আজকে এই সংবাদ সম্মেলনে ডেকেছি। আমি আমার বহিষ্কার আদেশে অখুশী নই। আমি চাই দলটা যেন সুন্দরভাবে চলে। না ভেঙে যায়। দলটাকে ছোট করা ঠিক হবে না। প্রয়োজনে আমি নিজেই দলে থাকবো না।

    কেন আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জানতে চাইলে রাঙ্গা বলেন, সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদেরকে করার বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছে তার প্রক্রিয়া সঠিক ছিলো না। এটা আমি একটা টেলিভিশনকে বলেছিলাম, এই জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে বলে মনে করছি।

    চিঠি দেওয়ার প্রক্রিয়া সঠিক না থাকলে সেটা নিয়ে এতো দিন পরে কেন কথা বলছেন জানতে চাইলে রাঙ্গা বলেন, রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার চিঠি দেওয়ার পর তিনি (রওশন এরশাদ) আমাকে বলেছেন- তুমি তো আমার সব সর্বনাশ করছো। তুমি তো সব চিঠিতে সই করেছো। তখন আমি উনাকে বলেছি- এটার সঙ্গে আমি নেই। প্রক্রিয়া যে সঠিক ছিলো না, এটা আমি কোনও গণমাধ্যমে বলে দিবো। এরপর আমি এই নিয়ে কথা বলেছি।

    প্রক্রিয়া সঠিক না থাকলে কেন চিঠিতে স্বাক্ষর করেছিলেন জানতে চাইলে রাঙ্গা বলেন, তখন স্বাক্ষর না করলে আমাকে বিরোধী দলীয় চিফ হুইফ থেকে সরিয়ে দেওয়া হুমকি দেওয়া হয়েছিলো। একইসঙ্গে আগামী নির্বাচনে মনোনয়ন না দেওয়ার হুমকি দেওয়া হয়েছিলো।  

    আগামীতে কি আপনি রওশন এরশাদের সঙ্গে থাকবেন কিনা জানতে সাবেক এই মন্ত্রী বলেন, সেটা এখনও ঠিক করিনি। আমি চাই পার্টি ঐক্যবদ্ধ থাকুক। 

    আগামীতে যদি জাতীয় পার্টির রাজনীতি না করতে পারি অন্য কোনও দলেও যাবো না বলে উল্লেখ করেন রাঙ্গা। বলেন, আমি আজকে এখানে পার্টির কোনও লোক নিয়ে আসিনি। পরিবহন সেক্টরের কিছু লোক এসেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ