ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ভুল কেন্দ্রে শিক্ষার্থী, গাড়িতে নিয়ে ছুটল পুলিশ

    ভুল কেন্দ্রে শিক্ষার্থী, গাড়িতে নিয়ে ছুটল পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এসএসসি পরীক্ষায় অংশ নিতে ভুল কেন্দ্রে হাজির হয়েছিল অভিভাবকসহ এক শিক্ষার্থী। পরে পুলিশের তত্ত্বাবধানে সেই শিক্ষার্থীকে নিজ কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।  
     
    আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে রাজধানীর ডেমরা এলাকায় এমন ঘটনা ঘটে। জানা যায়, সকাল সোয়া ১০টায় ওই শিক্ষার্থী ও তার মা ভুল করে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হাজির হন।


    যদিও শিক্ষার্থীর মূল কেন্দ্র ছিল দক্ষিণ সিটি করপোরেশনের বাকচর আদর্শ বিদ্যালয়।
     
    এর আগে উত্তরায় একই ধরনের ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার পুলিশ পরীক্ষার্থীকে গন্তব্যে পৌঁছে দেয়।
     
    ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইমরান হোসেন মোল্লা জানান, এদিন পোস্তগোলা থেকে পাগলা মুন্সিখানা রোডে একটি স্কুলে তদারকির দায়িত্ব ছিল। এ সময় একজন পরীক্ষার্থী তাঁর মাকে নিয়ে হাজির হয়। তাদের কেন্দ্র এবং রোল নম্বর মিলিয়ে দেখেন তাঁরা ভুল জায়গায় এসেছে।
     
    ইমরান হোসেন মোল্লা বলেন, ‘ওই পরীক্ষার্থীর কেন্দ্র ছিল পাগলা রোডের শেষ প্রান্তে, দূরত্ব ছিল আধাঘণ্টার। এখানে আসতেই তার সোয়া ১০টা বেজে গেছে। সাড়ে ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় তাঁরা বেশ উদ্বিগ্ন ছিল। পরে আমি নিজে তাদের গাড়িতে করে গন্তব্যে দিয়ে আসি। এ ধরনের ঘটনায় আমরা সব সময় সহযোগিতার চেষ্টা করে থাকি। দ্রুততম সময়ে তাদের পৌঁছে দেওয়ার কারণে ওই শিক্ষার্থীর নাম জানা হয়নি। ’ 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ