ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে তিন জনের মৃত্যু

    বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে তিন জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের কদমতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

    শনিবার দুপুর একটার দিকে বসত ঘরের টিনের সাথে বিদ্যুৎ লাইনের সংযোগে এ ঘটনা ঘটে।

    মৃতরা হলেন, হেলাল (৩৩), ছোট ভাই বেলায়েত (২৫) এবং হেলালের ছেলে রবিউল (১৬)। এছাড়াও প্রতিবেশী নিজাম খানের ছেলে আরিফকে (৫) আহতাবস্থায় বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

    এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, হেলাল ও বেলায়েত তাদের নতুন ভবনে পুরাতন ঘর থেকে বিদ্যুৎ সংযোগ খুলে আনতে গেলে মিটারসহ তার পাশের টিনের উপর পড়ে চার জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বেলা আড়াইটার দিকে গ্রামবাসী অ্যাম্বুলেন্সে বরগুনা হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

    হেলাল ১৪ বছর যাবৎ মালয়েশিয়ায় প্রবাসী জীবন কাটিয়ে এক সপ্তাহ পূর্বে বাড়ি আসে। তাদের পুরাতন ঘর থেকে নতুন নির্মিত ভবনে যাবার প্রস্তুতি চলছিল বলে গ্রামবাসী জানান।

    ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান, সদর থানার ওসি আলি আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসকের সুপারিশসহ নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ