ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বামনায় প্রতিবন্ধীর ভাতা ইউপি সদস্যের ছেলের বিকাশে

    বামনায় প্রতিবন্ধীর ভাতা ইউপি সদস্যের ছেলের বিকাশে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনা উপজেলার ১নং বুকাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আবুল হোসেনের পুত্র প্রতিবন্ধী মো. আবুল বাশারের প্রতিবন্ধীভাতা ঐ ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আবুল বাশার মাতুব্বরের ছেলে রানার বিকাশ নাম্বারে গ্রহণ করেছে। এ ব্যাপারে প্রতিবন্ধী আবুল বাশার উপজেলা নিবাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। 


    অভিযোগ সূত্রে জানা যায়,  প্রতিবন্ধী মো. আবুল বাশারের প্রতিবন্ধী কার্ড অফিসে জমা দেওয়া কথা বলে পরিবারের কাছ থেকে নিয়ে ইউপি সদস্য আবুল বাশার উপজেলা সমাজসেবা অফিসে এসে প্রতবন্ধী আবুল বাশারের বিকাশ নাম্বার না দিয়ে ইউপি সদস্যের ছেলে রানার ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বার দিয়ে টাকা গ্রহণ করে আত্মসাৎ করেন। 

    প্রতিবন্ধী আবুল বাশারের স্ত্রী আমেনা বেগম জানান, আমার স্বামীর ভাতা না পেয়ে প্রায় ১ বছর ধরে মেম্বারের কাছে ভাতার টাকার কথা বললে মেম্বর বলেন অপেক্ষা কর সমস্যা আছে পাবা আনে। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারি মেম্বরের ছেলে রানার ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বারে ১ বছল ধরে ভাতার টাকা যায়। পরে আমরা কান্না কাটি করলে সমাজসেবা অফিসার আমাদেরকে লিখিত অভিযোগ দিতে বললে আমরা ইউএনওর কাছে বৃহস্পতিবার লিখিত অভিযোগ দেই।
    ইউপি সদস্য আবুল বাশারের সাথে মোবাইল ফোনে একাধিক বার কল দিলে তিনি ফোন রিসিভ করেন নি। 

    এ ব্যপারে উপজেলা সমাজসেবা অফিসার মিজান সালাউদ্দীন জানান প্রতিবন্ধী আবুল বাশার অফিসে আসলে আমি যাচাইবাছাই করে দেখি প্রতিবন্ধী আবুল বাশারের বিকাশ নাম্বারে টাকা না গিয়ে ০১৭১৯৯০২৬৮৫ এই বিকাশ নাম্বারে ১ বছর যাবৎ টাকা প্রদান করা হয়। এ ব্যপারে আমি তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি।

    উপজলো নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
     


    মো. নাসির মোল্লা/এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ