ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • দেশের উন্নয়ন চোখেই পড়ে না বিএনপির: তথ্যমন্ত্রী

    দেশের উন্নয়ন চোখেই পড়ে না বিএনপির: তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছে, দেশের মানুষের স্বাস্থ্য, উন্নয়ন-অগ্রগতি নিয়ে বিএনপি চিন্তিত নয়।

    আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

    তথ্যমন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না। তাদের রাজনীতিকরা খালি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আবর্তিত। দেশের মানুষের স্বাস্থ্য, উন্নয়ন-অগ্রগতি নিয়ে তারা কোনোভাবে চিন্তা করে বলে মনে হয় না।

    তিনি বলেন, বাংলাদেশ আজকের সমস্ত সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে। মানব উন্নয়ন সূচক, সামাজিক এবং অর্থনৈতিক সূচকসহ সব সূচকেই পেছনে ফেলেছে। আমরা যখন স্বাধীন হই তখন পশ্চিম পাকিস্তান আমাদের তুলনায় ৭০ ভাগ ধনী ছিল। আজকে অনেক সূচকে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।

    তফাজ্জল হোসেন মানিক মিয়াকে স্মরণ করে ড. মাহমুদ বলেন, একটা সময় ছিল যখন পত্রিকা বলতে ইত্তেফাকসহ দু-একটি পত্রিকাকেই বোঝাত। তবে সেগুলোর মধ্যে ইত্তেফাক সবচেয়ে বেশি প্রমিনেন্ট ছিল। তখন মানুষের শোষণ, বঞ্চনার কথা তুলে ধরা এবং জনগণকে প্রতিবাদমুখর করার ক্ষেত্রে ইত্তেফাকের ভূমিকা ছিল অনবদ্য বলে উল্লেখ করেন তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ