ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • টাইফুন নানমাডলের আঘাত; ৯০ লাখ মানুষকে বাড়িঘর ছাড়ার নির্দেশ

     টাইফুন নানমাডলের আঘাত; ৯০ লাখ মানুষকে বাড়িঘর ছাড়ার নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৯০ লাখ মানুষকে বাড়িঘর ছাড়ার নির্দেশ দিয়েছে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ। সুপার টাইফুন নানমাডলের আঘাতে দেশটিতে একজনের মৃত্যু এবং প্রায় ৭০ জন আহত হয়েছে।

    রবিবার সকালে জাপানের সবচেয়ে দক্ষিণের দ্বীপ কিউশুতে টাইফুন আঘাত হানে। আগামী কয়েক দিনের মধ্যে হোনশু প্রধান দ্বীপের উপর দিয়ে  টাইফুন প্রবাহিত হওয়ার পূর্বাভাস রয়েছে।

    প্রলয়ঙ্কারী টাইফুনের আঘাত হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে রবিবার রাত জরুরি আশ্রয়কেন্দ্রে কাটিয়েছে। বিবিসি জানিয়েছে, টাইফুনের কারণে প্রায় সাড়ে তিন লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।

    টাইফুনের প্রভাবে পরিবহন ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলে বন্যা ও ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে। টাইফুনের কারণে জাপানে বাতিল করা হয়েছে বুলেট ট্রেন চলাচল, ফেরি এবং শত শত ফ্লাইট। দোকান এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ