ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • আবারও সম্পদ জব্দের আদেশ বাতিল চেয়ে আবেদন আউয়াল দম্পতির 

    আবারও সম্পদ জব্দের আদেশ বাতিল চেয়ে আবেদন আউয়াল দম্পতির 
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যাংক হিসাব ও স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করার আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবারও আবেদন করেছেন জাতীয় সংসদের পিরোজপুর-১ আসনের সাবেক সরকার দলীয় সংসদ সদস্য একেএম আবদুল আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন। তাদের পক্ষে অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান বুলু সোমবার এ আবেদন করেছেন বলে জানা গেছে। 

    এর আগে গত ২৫ মে হাইকোর্ট ব্যাংক হিসাব ও স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করার আদেশ বাতিল চেয়ে আওয়াল দম্পতির করা আবেদন খারিজ করে দেন। ফলে আউয়াল দম্পত্তির নামে থাকা ১৮টি ব্যাংক হিসাব ও তাদের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করার আদেশ বহাল রয়েছে। এ অবস্থায় নতুন করে আওয়াল দম্পতি আবেদন করেছেন।

    আউয়াল দম্পতির বিরুদ্ধে দুদক গতবছর ৩০ সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুটি মামলা দায়ের করে। আউয়ালের বিরুদ্ধে মামলায় ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে ১৫ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৪৩ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ করা হয়েছে। আর তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। এই দুটি মামলায় দুদকের আবেদনে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত গত ১৭ জানুয়ারি এক আদেশে আউয়াল দম্পতির স্থাবর, অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন। 

    এর আগে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর আউয়াল দম্পতির বিরুদ্ধে বরিশালে ৩টি মামলা করে দুদক। তিনটি মধ্যে দুইটিতে আউয়াল এবং একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকে আসামি করা হয়।

    উল্লেখ্য, একেএম আবদুল আউয়াল ২০০৮ ও ২০১৪ সালে টানা দুইবার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ