ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে ডাকাত আতঙ্ক, গভীর রাতে মসজিদে মাইকিং

    আমতলীতে ডাকাত আতঙ্ক, গভীর রাতে মসজিদে মাইকিং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে ডাকাত আতংকে নির্ঘূম রাত্রীযাপন করেছে পৌরসভাসহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বাসিন্ধারা। মানুষ যখন রাতে স্বস্তির ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন তখনই গ্রামের মসজিদে মসজিদে মাইকিং করে এলাকায় ডাকাত পড়েছে বলে জানানো হয়। আপনারা সাবধান থাকুন। বিশেষ করে আমতলী সদর ও হলদিয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে ভেসে আসতে থাকে একই ঘোষণা। 

    ব্যস মুহূর্তে উধাও হয়ে যায় স্বস্তির ঘুম। লাঠি, দা, চল (টেটা), রামদা, ছেনা, বগি ও টর্চ লাইট নিয়ে ঘরের বাহিরে নেমে পাহারা দিতে থাকে বিভিন্ন এলাকার মানুষজন। তবে পুলিশ প্রশাসন বলেছে এটি গুজব।

    বুধবার দিবাগত রাত ১টার কিছু পর থেকে আমতলী সদর ও হলদিয়া ইউনিয়নে বিভিন্ন মসজিদ থেকে মাইকে ডাকাত পড়ার ঘোষণার খবর পাওয়া যায়। এতে করে মধ্য রাতে ওই দুই ইউনিয়নের গ্রামের পর গ্রামে এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ওই ঘটনার সত্যতা জানার চেষ্টা করেন। অনেকে আবার কোন কোন এলাকার মসজিদে মাইকিং হচ্ছে সেটা জানাতে থাকেন। ডাকাতির এমন খবরে পুলিশ প্রশাসন মাঠে নামে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তারা ডাকাতির কোনো ঘটনার সত্যতা পায়নি। তবে মুহুর্তেও মধ্যে ডাকাত পড়ার সংবাদ আমতলী পৌরসভাসহ উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে নির্ঘূম রাত্রীযাপন করেছে পৌরসভাসহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বাসিন্ধারা।

    হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মিরাজ মাহমুদ বলেন, গ্রামের মসজিদ থেকে ডাকাত পড়ার মাইকিং শুনে আমরা গ্রামবাসী লাঠি, দা, চল (টেটা) ও টর্চ লাইট নিয়ে ঘরের বাহিরে নেমে ডাকাত ধরার জন্য পাহারা দিতে থাকি।

    ওই বিষয়ে রাত ২টার দিকে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘যে কয়টি এলাকায় ডাকাতির খবর এসেছে আমরা সেসব জায়গায় গিয়েছি। ডাকাতির কোনো ঘটনার সত্যতা পাইনি। একটি মহল ভূয়া খবর ও গুজব ছড়িয়ে মানুষের মধ্যে আতংক ছড়াচ্ছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ