ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে পড়ে শ্রমিক নিহত

    নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে পড়ে শ্রমিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় একটি নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে পড়ে গিয়ে শামিম নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে  ৯টার দিকে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শামিম পাথরঘাটা পৌরসভার ৪নং ওয়ার্ডের আ. রব ক্বারির ছেলে।

    জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে মো. মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির বসত বাড়ির কাজ করার সময় দোতলার ছাদ থেকে পড়ে যায় নির্মাণ শ্রমিক শামিম (২৭)। তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠান। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

    শামিমের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাথরঘাটা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন একদিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। পাথরঘাটা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান বলেন, আমরা শামিমের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ