ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০

    মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেক্সিকোর একটি পানশালায় বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। গত বুধবার রাতে গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোরো শহরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) হামলার বিষয়টি নিশ্চিত করে।

    দেশটির আঞ্চলিক প্রসিকিউটর অফিস জানায়, নির্বিচারে গুলি চালিয়ে গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোরো শহরে ১০ জনকে হত্যার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার হয়। গুরুতর আহত একজনেকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।

    গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ টুইটারে গুলি চালানোর ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

    মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, বুধবার গুয়ানাজুয়াতোজুড়ে ২০টি হত্যাকাণ্ডের তথ্য নথিভুক্ত করা হয়েছে।

    সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে রাজ্যটিতে।

    ২০০৬ সাল থেকে মাদকবিরোধী সামরিক অভিযান শুরু করে মেক্সিকো সরকার। তখন থেকে তিন লাখ চল্লিশ হাজার হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান বিভাগে।

    সূত্র: এএফপি, এনডিটিভি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ