ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৬৭৯

করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৬৭৯
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৬২ জনের।

এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জনে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৪ হাজার ৫০১ জন। সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৩২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ১৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৮ লাখ ৭২ হাজার ২৬০টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক চার শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত দুজন পুরুষ, তাদের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ বছর থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন। দুজনেই ময়মনসিংহ বিভাগের সরকারি হাসপাতালে মারা যান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৯ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫০ হাজার ৯১৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২০ হাজার ৪৩৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৪৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন