ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • মঠবাড়িয়ায় জাপা নেতার উপর হামলা, জিএম কাদেরের নিন্দা

    মঠবাড়িয়ায় জাপা নেতার উপর হামলা, জিএম কাদেরের নিন্দা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। শুক্রবার এক বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান জাপা চেয়ারম্যান।

    বিবৃতিতে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, হামলাকারীরা শফিকুল ইসলামের একটি পা বিচ্ছিন্ন করে ফেলেছে। এই হামলা বর্বর যুগের পৈশাচিকতাকেও হার মানিয়েছে।

    জি এম কাদের বলেন, গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে শফিকুল ইসলাম জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে না পেরে সরকার সমর্থক একটি সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলামকে হত্যার ষড়যন্ত্র করেছিল।

    তিনি বলেন, স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন- শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যেই হামলা করেছে সন্ত্রাসী বাহিনী। দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সন্ত্রাসীদের উৎখাত করতে হবে। তাই হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জি এম কাদের।

    জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুও শফিকুল ইসলামের ওপর পৈশাচিক হামলার নিন্দা জানিয়েছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ