ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • হাসপাতালে ভর্তি হেফাজতের আমির মুহিবুল্লাহ

    হাসপাতালে ভর্তি হেফাজতের আমির মুহিবুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। পেটব্যথা বাড়ার কারণে এবার তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস। তিনি জানান,  বৃহস্পতিবার ৯০ বছর বয়সী এই নেতাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    তিনি বলেন, ‘বার্ধক্যজনিত নানা সমস্যা থাকলেও মোটামুটি সুস্থ ছিলেন আমাদের হেফাজতের আমির। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করেই তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে হুজুরের চিকিৎসা চলছে। বিভিন্ন ধরনের পরীক্ষাও করা হয়েছে। হুজুরের পিত্তথলিতে পাথর হয়ে থাকতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ