ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে নতুন আইজিপির শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে নতুন আইজিপির শ্রদ্ধা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ শনিবার দুপুরে এই পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তিনি। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হারুন অর রশিদ, অতিরিক্তি পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাসানুল হায়দার (এপিবিএন), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার (পিবিআই), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম (নৌ-পুলিশ), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ড. মল্লিক ফখরুল ইসলাম (হাইওয়ে পুলিশ), ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন