ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • নেছারাবাদে আগুনে পুড়ল ২১ দোকান

    নেছারাবাদে আগুনে পুড়ল ২১ দোকান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাজারের ২১টি দোকান পুড়ে গেছে।

    রবিবার (২ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুস সালাম জানান, অগ্নিকাণ্ডে কমলের কমল ফার্নিচার, পীযূষ শিকদারের ও সমীর রায়ের চায়ের দোকান, সাইফুল হাওলাদারের কাঠের দোকান, সুমন শেখের ফার্নিচারের দোকান, স্বপনের ওয়ার্কশপ, মিঠুনের অটো রিক্সার গ্যারেজসহ মুদি ও হার্ডওয়ারের আরও অনেক দোকান পুড়ে গেছে।

    তিনি বলেন, স্থানীয়ভাবে ফায়ার সার্ভিস খবর পেয়ে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে।

    স্থানীয় আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মিঠুন হালদার জানান, আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। ২১টি দোকানের পুরোটা পুড়ে ছাই হয়েছে। এছাড়া  কিছু দোকানের আংশিক ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা সরেজমিনে তদন্ত করে ক্ষতির পরিমাণ এর তালিকা করে হিসাব করেছি। অগ্নিকাণ্ডে এক কোটি ৮লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক একটি ধারণা করা হচ্ছে।  

    নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় তদন্ত চলছে। তবে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ