ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • সম্মেলন সফল করতে ১২ নেতাকে অন্তর্ভুক্ত করলেন রওশন 

    সম্মেলন সফল করতে ১২ নেতাকে অন্তর্ভুক্ত করলেন রওশন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ঘোষিত আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় সম্মেলন সফল করতে পার্টির আরও ১২ জন নেতাকে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। 

    আজ বুধবার জাতীয় পার্টির এই ১২ জন নেতাকে সদস্য হিসেবে অনুমোদন দেন ১০ম জাতীয় সম্মেলনের আহ্বায়ক জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি। 

    সম্মেলন প্রস্তুতি কমিটিতে যাদের নাম সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করে দায়িত্ব দেয়া হয়েছে তারা হলেন- সাবেক এমপি আব্দুল গাফ্ফার বিশ্বাস (খুলনা), মুক্তার উদ্দিন মাসুম (ঢাকা), খন্দকার নুরুল আনোয়ার বেলাল (ঢাকা), মোস্তাকুর রহমান মোস্তাক (সাবেক ভিপি) ঢাকা, মিজানুর রহমান দুলাল (পটুয়াখালী), সাইফুল ইসলাম পিটু (ঢাকা), নজরুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া), মুহাম্মদ জহির উদ্দিন (ঢাকা), হাসনা হেনা  (ভোলা), ডা. সেলিমা বেগম (ঢাকা), মনোয়ারা তাহের মানু (ঢাকা) ও শেখ রুনা (খুলনা)।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ