ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • নিশ্চিত উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন - নানক 

    নিশ্চিত উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন - নানক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিশ্চিত উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। 

    তিনি বলেন, দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে নৌকার বিকল্প নেই। 

    শুক্রবার বিকেলে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন উপনির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। ফুলছড়ি উপজেলার এক স্কুল মাঠেই জনসভার আয়োজন করা হয়।

    আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রয়াত এমপি ফজলে রাব্বী মিয়া'র মেয়ের উদ্দেশ্যে আমি বলব- চিন্তার কিছু নেই। অনেক উপহার দেওয়ার মত সুযোগ নেত্রীর (প্রধানমন্ত্রী) রয়েছে। তবে এই আসনের উপনির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। প্রতিটি ঘরে প্রতিটি ভোটারের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। আমি বিশ্বাস করি, আগামী ১২ ই অক্টোবর সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে সকলে ভোট দিবেন। বিপুল ভোটে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দেবেন আপনারা। 

    জাহাঙ্গীর কবির নানক বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে পাঠিয়েছেন নৌকার পক্ষে জনসাধারণের ভোট নিশ্চিত করতে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাও বলেছেন- এই আসনের ভোটাররা নৌকার পক্ষে ভোট দিয়ে পার্থীকে জয়যুক্ত করলে অচিরেই এলাকার যে সকল সমস্যা রয়েছে তা সমাধান করবেন। যমুনার ভাঙ্গনে ফুলছড়ি-সাঘাটা এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আপনারা যদি রিপনকে (নৌকার প্রার্থী) ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে এই যমুনার ভাঙন থেকে চিরদিনের জন্য জীবন রক্ষা বাঁধ তৈরি করা হবে। এলাকার উন্নয়ন নিশ্চিত হবে।

    জনসভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ। নির্বাচনী প্রচারণ ছাত্রলীগ - যুবলীগসহ দলের অন্যান্য সংগঠনের নেতাকর্মীর অংশ নেয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ