ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • মঠবাড়িয়ায় ইউপি সদস্যর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    মঠবাড়িয়ায় ইউপি সদস্যর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সদর ইউনিয়ন ইউপি সদস্য বাদল ওঝার ওপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবীতে রবিবার দুপুরে মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। 

    ঘন্টাব্যপি এ মানববন্ধনে ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য খলিলুর রহমান, আনোয়ার আকন, মহিলা ইউপি সদস্য রুবি সুলতানা ও ইউপি সদস্য বাদল ওঝার ছেলে চঞ্চল কুমার ওঝা। বক্তারা ইউপি সদস্য বাদল ওঝার ওপর হামলা কারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

    উল্লেখ্য- জমিজমা সংক্রন্ত পূর্ব বিরোধের জের গত ৭ অক্টোবর দুপুরে মিরুখালী অটো রিক্সা স্টান্ডে সুজিত কুমার বাদল ওঝার ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। অজ্ঞাত ব্যক্তিরা বাদল ওঝাকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কতর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। গুরুতরও আহত বাদল ওঝা (৫২) সদর ইউনিয়নের ৮ নং ওয়াডের ইউপি সদস্য ও মৃত্যু সুধির রঞ্জন ওঝার ছেলে।

    এ ঘটনায় বাদল ওঝার ছেলে চঞ্চল কুমার ওঝা বাদী হয়ে ৫ জন নামীয় ও অজ্ঞাত ৩ জনকে আসামি করে শনিবার (৮অক্টোবর) রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। আসামিরা হলো- একই এলাকার খোকন ওঝা (সুসিল), চন্দ্র শেখর লিটু, চিনু রানী, নিপু রানী ও শুভ ওঝা। থানা পুলিশ এজাহার নামীয় ১ নং আসামি খোকন ওঝাকে গ্রেফতার করেছেন।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল আসামি গ্রেফতারে সত্যতা নিশ্চিত করে বলেন, ১নং আসামি গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 
        
        


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ